• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

‘কুমকম ভাগ্য’ থেকে ‘জার্সি’ তে

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১
‘কুমকম ভাগ্য’ থেকে ‘জার্সি’ তে

বি৭১নি ডেস্ক ::
‘কুমকম ভাগ্য’ ধারাবাহিকটি বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল। টেলিভিশন থেকে বলিউডে এসে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে নিয়েছেন এই টিভি তারকা। সবে ‘জার্সি’ ছবির শুটিং শেষ করেছেন। হাতে আছে অনেক প্রকল্প। ‘জার্সি’ ছবিতে তাঁর বিপরীতে আছেন বলিউড তারকা শহীদ কাপুর। ম্রুণাল বলেন, ‘২০১৯ সালে “জার্সি” ছবির শুটিং শুরু হয়। কিন্তু লকডাউনের কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। লকডাউন উঠতেই চন্ডিগড়ের কনকনে শীতের মধ্যে শুটিং করি। প্রথমে সেটে পিপিই কিট পরে থাকতে খুবই অস্বস্তি হচ্ছিল। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাই। আমরা ভীষণ মজা করে শুটিং করেছি।’
এই ছবিতে শহীদের সঙ্গে অভিনয় করেছেন ম্রুণাল। তাঁর সঙ্গে অভিনয় প্রসঙ্গে ম্রুণাল বলেন, ‘শহীদের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। তিনি অত্যন্ত কেয়ারিং। প্রচণ্ড সাপোর্টিভ। আমি বারবার শহীদের সঙ্গে কাজ করতে চাই। ছবিতে মোটরসাইকেলের একটা ঝুঁকিপূর্ণ দৃশ্য আছে। আমি যাতে কোনো আঘাত না পাই, তার জন্য বিশেষভাবে খেয়াল রেখেছিল শহীদ।’