• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘সার্কেল ডে’

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১
‘সার্কেল ডে’

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘সার্কেল ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় থানা কম্পাউন্ডে এই ‘সার্কেল ডে’ অনুষ্ঠিত হয়।
বানিয়াচংয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে ‘সার্কেল ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম (বানিয়াচং সার্কেল)।
এসময় তিনি বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সহায়ক ও দুই থানা এলাকায় চুরি ডাকাতি রোধকল্পে অফিসারদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম, উভয় থানার পুলিশ পরিদর্শকসহ (তদন্ত) থানা ও পুলিশ ফাঁড়িতে কর্মরত অফিসারগণ।