• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘অনন্য প্রতিভা’

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১

বি৭১নি ডেস্ক ::
‘অনন্য প্রতিভা’ নামে এনটিভির জন্য নির্মিত হচ্ছে একটি রিয়েলিটি শো। বর্তমানে শোটির দেশব্যাপী প্রাথমিক পর্যায়ের অডিশন চলছে। শিল্পকলায় নাচ, গান, অভিনয়সহ সব মাধ্যমে যে কোনো বয়সিরা এ কার্যক্রমে অডিশন দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এ প্রতিযোগিতার প্রাথমিক অডিশনে বিচারক হিসাবে বিভিন্ন বিভাগীয় শহরে ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা ও অভিনেত্রী শানারেই দেবী শানু। এরই মধ্যে এ দুই অভিনয়শিল্পী সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বিচারিক কার্যক্রমে অংশ নিয়েছেন। বর্তমানে অবস্থান করছেন রাজশাহী।
অনুষ্ঠানটিতে বিচারক হিসাবে কাজ করা প্রসঙ্গে শানু বলেন, ‘আমরা সত্যিকারের প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে অনেক সময় নিচ্ছি। ধৈর্য ধরে অংশগ্রহণকারীদের প্রতিভা বের করে আনার চেষ্টা করছি। অনেক রিয়েলিটি শোতে দেখা যায় প্রতিযোগীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, আমরা তা করছি না। যতটা বিনয়ের সঙ্গে প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া যায়, সেটাই করছি।’ আইরিন বলেন, ‘বিচারক হিসাবে-এর আগে কখনোই কাজ করিনি। তাই প্রথম যেদিন কাজ শুরু করি, সেদিন কিছুটা ভয়ে ছিলাম।
যেহেতু এটি একটি টিমওয়ার্ক, তাই পরে একসঙ্গে কাজ করতে গিয়ে সেই ভয়টা চলে গেছে। এ আয়োজনে আমরা গানেই বেশি প্রতিভাবান পাচ্ছি। তবে আমাদের প্রত্যাশা, অন্য মাধ্যমের প্রতিভাবানদের খুঁজে পাব।’ আগামী মার্চ থেকে আয়োজনটি এনটিভিতে প্রচার শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।