• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘মাকড়সা’

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১

বি৭১নি ডেস্ক ::
অভিনেতা হিসাবেই প্রথম পরিচিতি পান মীর সাব্বির। নাটক পরিচালনায়ও সফলতা পান তিনি। একখণ্ডের বেশ কিছু নাটক তৈরি করলেও ধারাবাহিক নাটক পরিচালনা মাত্র চারটি। এবার পঞ্চম ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন এ অভিনেতা। নাটকের নাম ‘মাকড়সা’। নাটকটি লিখেছেনও তিনি। নির্মিত হবে এ অভিনেতার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে। পাশাপাশি এতে অভিনয়ও করবেন মীর সাব্বির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে কয়েকটি ধারাবাহিক নাটক পরিচালনা করেছি, তার সবই দর্শকপ্রিয় হয়েছে। প্রতিটি নাটকেই আমি বিশেষ কিছু বক্তব্য তুলে ধরি; যা দর্শকের ভালো লাগে। নতুন এ নাটকেও নতুন কিছু বিষয় দর্শকের কাছে উপস্থাপন করব। আশা করছি চলতি বছরের শেষ ভাগে এটি টিভিতে প্রচার হবে।’