• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অর্ধগলিত একটি কাটা পা উদ্ধার

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১

বি৭১নি ডেস্ক ::
গাইবান্ধার সদর উপজেলায় ব্রিজের নিচ থেকে অর্ধগলিত একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের তুলসীঘাটের হেলিপ্যাডসংলগ্ন এলাকা থেকে ওই কাটা পা উদ্ধার করা হয়। তবে কাটা পা কোনো তরুণীর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের তুলসীঘাটের হেলিপ্যাডসংলগ্ন ব্রিজের পাশে জমিতে কাজ করতে গিয়ে পলিথিনে মোড়ানো অর্ধগলিত একটি কাটা পা দেখতে পান স্থানীয়রা।
পরে বিষয়টি পুলিশে জানানো হয়। পুলিশ ওই কাটা পা উদ্ধার করেছে।
গাইবান্ধা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হাঁটুর ৪ ইঞ্চি ওপর থেকে নিখুঁতভাবে কাটা হয়েছে ওই পাটি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
তবে এটি কোনো তরুণীর কাটা পা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।