• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে শিল্পী ঐক্যজোটের আলোচনা সভা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০১৮

শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে চিত্রনায়ক সালমান শাহের ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগীয় কমিটির অহ্বায়ক রোটারিয়ান শাহীন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব এসএমপি’র নায়েক এনামুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান চৌধুরী সুমন, যুগ্ম আহ্বায়ক নাট্যকর্মী কামরান তালুকদার, নাট্যকর্মী প্রিন্স বিপ্লব, শিল্পী উদয় হাসান, সদস্য উত্তম কাব্য, মডেল শফিকুল ইসলাম, নাট্যকর্মী সামি আহমদ ও সাজ্জাদুর রহমান।
চিত্রনায়ক সালমান শাহের ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আগামী ৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় তাঁর বাসভবনের প্রতিকীতে পুষ্পস্তবক অর্পন করা হবে। এতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগীয় কমিটির অহ্বায়ক রোটারিয়ান শাহীন আহমদ ও সদস্য এসএমপি’র নায়েক এনামুল ইসলাম।