• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গ্রেপ্তার আরও একজন

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ছিনতাই ঘটনায় আরও একজন গ্রেপ্তার বিশ্বনাথে ছিনতাই ঘটনায় আরও একজন গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথের বিলপারের ব্যবসায়ী আরিফ আহমদের টাকা ছিনতাই ঘটনায় আব্দুল আহাদ (৫০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার গুমরাগুল গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পনাউল্লাহ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগে গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাঞ্জ বাজার থেকে বাড়ি যাবার পথে ছিনতাইয়ের শিকার হন বাজারের ব্যবসায়ী আরিফ। এ ঘটনার পরদিন ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্বনাথ থানায় ছিনতাই মামলা দায়ের করেন ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আরিফ আহমদ (মামলা নম্বর ১২)। মালার প্রেক্ষিতে পুলিশ দুদু মিয়াসহ আরও দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে কথা হলে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় দেব বলেন, ‘ছিনতাই মামলায় গ্রেপ্তার হওয়া অপর আসামি দুদু মিয়া আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে এবং এ ঘটনায় জড়িত হিসেবে আব্দুল আহাদের নাম উল্লেখ করে। ফলে দুদু মিয়ার জবানবন্দিতেই আহাদকে গ্রেপ্তার করা হয়। রোববার ২১ ফেব্রুয়ারি তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’