নিজস্ব প্রতিবেদক :: হল খোলার দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার বিকাল ৪টা হতে তারা প্রথমে বিশ্ববিদ্যালয়েরর গোলচত্বরে অবস্থান নেয়। পরবর্তীতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য ভবনের গেইটের বাইরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
আগামীকাল (রবিবার) সকাল ১০ টার ভেতরে হল খুলে দেওয়ার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১ ঘন্টার মধ্যে হল খোলার ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্ত জানতে চাওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যদি ১ ঘন্টার মধ্যে প্রশাসন হল খোলার ব্যাপারে ইতিবাচক কোন সিদ্ধান্তের কথা না জানায় তখন কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা।