• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে নানবিদ কর্মযোজ্ঞের সমন্বেয়ে বিদ্যুৎ সাপ্তাহ শুরু

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০১৮

আনন্দ শোভাযাত্রা, গ্রাহক সমাবেশ ও ওয়ান পয়েন্ট সার্ভিসে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মৌলভীবাজারে পালিত হচ্ছে বিদ্যুৎ সাপ্তাহ ২০১৮। বৃহম্পতিবার সকালে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে ৪দিন ব্যাপী বিদ্যুৎ সাপ্তাহের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশশেরুল ইসলাম।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে আবার পল্লিবিদ্যুৎ অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় গ্রাহক ও সূধীজনদের নিয়ে মত বিনিময় সভা।
এ সকল অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, এ জিএম সদস্য সেবা শ্যামল চন্দ্র ঘোষ, এলাকা পরিচালক আব্দুর রহিম, এম এ আজিজ ও জহির আহমদ শামীম। এদিকে র‌্যালী শেষে পল্লিবিদ্যুতের জেনারেল ম্যানেজার শিবু লাল বসু অফিস প্রাঙ্গনে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি প্রদর্শনের মাধ্যমে আয়োজিত বিদ্যুৎ মেলার উদ্বোধন করেন।
এ ছাড়াও আগামী চার দিন ব্যাপী বিভিন্ন কর্মকান্ডের মধ্যে রয়েছে বিদ্যুৎকর্মীদের মহড়া ও প্রতিযোগীতা, উন্নয়ন কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শনসহ আরো বিভিন্ন কর্মসূচী।