• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কিশোর শ্রমিককে গলা কেটে হত্যা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২১

বি৭১নি ডেস্ক ::
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোর শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষ্মীপুর দক্ষিণপাড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরের নাম হাসান মিয়া (১৬)। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষ্মীপুর দক্ষিণপাড়ার রাজু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যার পর উপজেলার লক্ষ্মীপুর দক্ষিণপাড়ার কিশোর হাসান মিয়াকে কে বা বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
পরে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।