• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা, ছুরিসহ সৎছেলে আটক

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এক যুবকের বিরুদ্ধে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রুবিয়া বেগম (৩০) ও তার মেয়ে মাহা (৯)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আবাদ হোসেনকে আটক করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন ছুরি দিয়ে তার সৎ মা ও ভাই-বোন কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় নিহত রুবিয়ার ছেলে তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, সৎ মা ও বোনকে হত্যার অপরাধে এক যুবকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।