• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

উন্নয়ন কাজ পরিদর্শনে সিসিক মেয়র

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: বুধবার চৌহাট্টা-আম্বারখানা সড়কের উন্নয়ন কাজ আটকে দিয়েছিলো পরিবহন শ্রমিকরা। এরপর চৌহাট্টা এলাকার অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে হামলার শিকার হন সিটি মেয়র ও কাউন্সিররা।
এই ঘটনার একদিন পর বৃহস্পতিবার চৌহাট্টা-আম্বরখানা সড়ক প্রসস্থকরণ, ড্রেন-ফুটপাত এবং সড়ক বিভাজকের (রোড ডিভাইডার) নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে সিলেটকে সাজাতে নগর জুড়ে চলছে উন্নয়ন কাজ। এরই মধ্যে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্ডন্ত সড়কের কাজ শেষ হয়েছে। দ্রুত এগিয়ে চলছে চৌহাট্টা থেকে আম্বরখানা সড়কের কাজও।
নগর উন্নয়নের এই কর্মযজ্ঞে সিলেটের সর্বস্থরের নাগরিকদের সহযোগিতা অব্যাহত রয়েছে উল্লেখ্য করে সিসিক মেয়র বলেন, উন্নয়ন বিষয়ে সিলেটের মানুষ ঐক্যবদ্ধ। দল মতের উর্ধ্বে উঠে সবাইকে নিয়ে এই নগরকে সাজাতে সিলেট সিটি কর্পোরেশন কাজ করছে।
তিনি বলেন, নগরবাসির সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যেই এই সড়কের কাজ শেষ হবে।
চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক প্রসস্থকরণ, রোড ডিভাইডার স্থাপন ও ড্রেন-ফুটপাত নির্মাণ প্রকল্পের আওতায় এই উন্নয়ন কাজ চলছে বলে জানান মেয়র।