নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের সময় গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে সিলেটে সকল ধরণের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ শ্রমিকরা।বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত।
তিনি বলেন, আমরা দুয়েকদিনের মধ্যে প্রশাসনকে স্মারকলিপি দিবি। আর সোমবার সকাল ৬ টা থেকে পরিবহণ ধর্মঘট পালন করবো। সিলেটের সকল ধরণের পরিবহণের মালিক-শ্রমিকরা মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন।এর আগে দুপুরে চৌহাট্টা এলাকায় স্ট্যান্ড উচ্ছেদ করতে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় মেয়রের সাথে ট্রাফিক পুলিশ উপস্থিত ছিলেন।