• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুলিশ-শ্রমিক আলোচনা শেষে অবরোধ প্রত্যাহার

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২১
পুলিশ-শ্রমিক আলোচনা শেষে অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের সংঘর্ষে গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পুলিশ-শ্রমিক আলোচনা শেষে এ অবরোধ তুলে নেওয়া হয়।
এর আগে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের সংঘর্ষের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ুন রশীদ চত্বরে অবরোধ করেছেন শ্রমিকরা। এই সঙ্গে নগরীর মদিনা মার্কেট, ইসলামপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। বুধবার বিকেল আড়াইটার দিকে এসব এলাকায় সড়কে বাস রেখে অবরোধ করেন শ্রমিকরা।
অবরোধ তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।