• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেছো বাঘকে পিটিয়ে হত্যা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১
মেছো বাঘকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এলাকাবাসী একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামে মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে কাবিলাখাই গ্রামের তারেক মিয়ার বাড়ির পিছনে মেছো বাঘকে দেখতে পায় এলাকাবাসী। এরপর জনমনে আতংকের সৃষ্টি হয়। পরবর্তীতে লাঠিসোটা দিয়ে মেছো বাঘটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন বলেন, ‘মেছো বাঘ হত্যার কোনো খবর আমরা পাইনি’।