• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারত তাদের চেনা ফর্মুলায় ফিরতেই ইংল্যান্ডের দাদাগিরি শেষ!

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১
ভারত তাদের চেনা ফর্মুলায় ফিরতেই ইংল্যান্ডের দাদাগিরি শেষ!

বি৭১নি ডেস্ক ::

চেন্নাইয়ের স্পোর্টিং উইকেটে সিরিজের প্রথম টেস্টে শোচনীয় হারের পর ঝুঁকি নেয়নি ভারত। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টের জন্য কোহলিদের চাহিদামতো বেছে নেওয়া হয়েছে ঘূর্ণি উইকেট। ভারত তাদের চেনা ফর্মুলায় ফিরতেই ইংল্যান্ডের দাদাগিরি শেষ!
প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন-বিষে নীল হয়ে ১৩৪ রানে অলআউট ইংল্যান্ড।
১৯৫ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন অশ্বিন। ইতিমধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন। অশ্বিন আর কোহলি ছাড়া দ্বিতীয় ইনিংসে আর কেউ ভালো করেননি।
১৪৯ বলে ৬২ রান করে এলবিডব্লিউ হন অধিনায়ক বিরাট কোহলি। আর বাকি সবার মধ্যে দুই অংকে পৌঁছুতে পেরেছেন শুধু অজিঙ্কা রাহানে।
তাও মাত্র ১০ রান করেই মঈন আলির শিকার হন তিনি।
মঈন আলি ও লিচের বলে একে একে ভারতের সব ব্যাটসম্যানরা দ্রুত সাজঘরে ফিরলেও অশ্বিন এখনও অবিচল।
এ প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান। ১৩৭ বলে ১০৩ রানে অপরাজিক অশ্বিন। তাকে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ সিরাজ।
১৭ বল খেলে ৯ রানে অপরাজিত তিনি। আগের দিনের ১৯৫ রান যোগ করে ভারতের লিড ৪৭১ রান।
মঈন আলি ও জ্যাক লিচ উভয়ে ৪টি করে উইকেট পেয়েছেন।