• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গীতিকার ফয়সাল রাব্বিকীনের কথায় সৈয়দ মনসুরের সুরে কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও হৈমন্তী

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১
গীতিকার ফয়সাল রাব্বিকীনের কথায়  সৈয়দ মনসুরের সুরে কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও হৈমন্তী

বি৭১নি ডেস্ক ::
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় গীতিকার ফয়সাল রাব্বিকীনের কথায় নতুন একটি গান তৈরি হয়েছে। সৈয়দ মনসুরের সুরে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ পাল। এতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও হৈমন্তী।
‘এতটা ভালোবাসি’ শিরোনামের গানটির রেকডিং সম্পন্ন হয়েছে সম্প্রতি। একইভাবে ভিডিও ধারনের কাজও শেষ হয়েছে।
ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন এলান। গানটি প্রকাশ হবে এসএম মিউজিকের ব্যানারে।
এ গান প্রসঙ্গে হৈমন্তী বলেন, ‘এটি ভালোবাসার গান। এর কথা ও সুরে সেই আবেগটাই খুঁজে পাওয়া যাবে। আমার নিজের কাছেও ভালো লেগেছে গানটি।’ প্রতীক হাসান বলেন, দারুণ একটি রোমান্টিক গান এটি। এটি সবার মনে ধরবে বলে আশা করছি। গানটির গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, ‘সব মিলিয়ে বেশ মানসম্পন্ন একটি ভালোবাসার গান করেছি আমরা। গানটি সবার ভালোবাসা দিবসের আনন্দ বাড়িয়ে দেবে সেটিই প্রত্যাশা আমার।