• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

‘এলো ভ্যালেন্টাইন্স ডে’ ‘একটা গার্লফ্রেন্ড দেনা রে’

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
‘এলো ভ্যালেন্টাইন্স ডে’  ‘একটা গার্লফ্রেন্ড দেনা রে’

 

বি৭১নি ডেস্ক :: শোবিজ অঙ্গনে পা রাখার পর আপন মনে এগিয়ে চলছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আলোচনা-সমালোচনা কোনো কিছুতেই থামানো যাচ্ছে না তাকে। মডেল ও নায়ক পরিচয় ছাপিয়ে তিনি এখন পুরোদস্তুর ‘গায়ক’। গত কয়েক মাসে তিনি প্রকাশ করেছেন প্রায় ৩০টি গান।
তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে এবার তিনি প্রকাশ করলেন নতুন দুই গান। এর একটি ‘এলো ভ্যালেন্টাইন্স ডে’ আর অন্যটি হলো ‘একটা গার্লফ্রেন্ড দেনা রে’। এর মধ্যে প্রথম গানটির কথা, সুর-সংগীত করেছেন রাব্বি খান আর ‘এলো ভ্যালেন্টাইন্স ডে’র কথা, সুর-সংগীত করেছেন মম রহমান। ইতিমধ্যেই গান দুটি প্রকাশ হয়েছে হিরো আলমের ইউটিউব চ্যানেলে।
গানগুলো প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘বিশেষ এই দিনটিকে ঘিরে নতুন গান প্রকাশ না করে কি থাকা যায়। তাই দুটি গান প্রকাশ করলাম। গানগুলো ভালোবাসা দিবসের বিশেষ চমকও বলতে পারেন। সকল প্রেমিক যুগলদের উৎসর্গ করে গানগুলো গাওয়া।’