• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ১৫ ফেব্রুয়ারি সোমবার

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ১৫ ফেব্রুয়ারি সোমবার

নিজস্ব প্রতিবেদক ::
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি কর্তৃক ‘একতরফা প্রহসন’র নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

সোমবার সকাল ১১টায় ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিলটি শেষ হবে।

উক্ত মিছিলে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।