নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাট থানাধীন উত্তর রায়ঘর এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এসময় র্যাব গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ লাখভ ৭৭ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতারকৃত রুহুলকে (২৩) ও মইনুল ইসলামকে (২৫) বিশেষক্ষমতা আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
রুহুল কানাইঘাট থানাধীন নয়াখল গ্রামের সাজিদ আহমেদ ছেলে ও মইনলু নয়াগ্রামের ইসমাইল আলীর ছেলে। এসময় র্যাব চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ আটক করে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৯ এর এএসপি ওবাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যে র্যাব অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এসময় র্যাব গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়।