• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

 সিলেটের বিশ্বনাথে ছিনতাইয়ের ঘটনা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১
 সিলেটের বিশ্বনাথে ছিনতাইয়ের ঘটনা

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে এক ব্যবসায়ীর নগদ ৩ লাখ টাকা ও মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাজাগঞ্জ বাজারের আরিফ টেলিকম’র সত্ত্বাধিকারী আরিফ আহমদ (৩২) নিজ বাড়িতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন।

জানা গেছে, ব্যবসায়ী আরিফ বিলপাড় গোবিন্দনগর গ্রামের সুরুজ আলীর পুত্র। গতকাল রাত ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার সময় মুখোশধারী ৪ জন ছিনতাইকারী পথরোধ করে তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা, ৪টি মোবাইল ফোন ও ৫০ হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে যায়। ঘটনার পর রাতে এলাকা থেকে আব্দুল রব (২৬) নামের সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তিনি বিলপাড় গোবিন্দনগর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের পুত্র। এ ঘটনায় আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ব্যবসায়ী আরিফ আহমদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা জানান, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।