• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ছুটি মঞ্জুর করেছে বিসিবি

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১
ছুটি মঞ্জুর করেছে বিসিবি

বি৭১নি ডেস্ক ::

নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। সিরিজ চলাকালীন সাকিব তৃতীয় সন্তানের বাবা হবেন।
আর এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি। এর জন্য ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেনছিলেন সাকিব। গতকাল বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাকিবের ছুটি মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাকিব ছুটির জন্য চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। নিউজিল্যান্ড সফরের পর ওকে পাব। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা মঞ্জুর করে দিয়েছি।’
সাকিব এমনিতেই লড়ছেন চোটের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে চোটে পড়েন তিনি। সেই চোটের কারণে খেলতে পারছেন না ঢাকা টেস্টে। নিউজিল্যান্ডেও সাকিবকে ছাড়া খেলতে হবে তামিম-মাহমুদউল্লাহদের।