• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

এসএমপি’র মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১
এসএমপি’র মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

অদ্য ১১/০২/২০২১খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় এসএমপি’র পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কল্যাণ সভায় সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ, সভাপতি হিসেবে উপস্থিত থেকে সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বলেন প্রতিটি পুলিশ সদস্যকে আরো সতর্কতা অবলম্বন করে দায়িত্বপালনের আহবান জানান। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থের প্রতি যতœবান হওয়ার আহ্বান জানান। তিনি বলেন নজিরে পতিা মাতার প্রতি খয়োল রাখবনে এবং সকল পুলশি সদস্যদরে অব্যশই করোনার ভ্যাকসনিে গ্রহন করবনে । এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দেন। পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য উক্ত কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
অপরদিকে ১২.৩০ ঘটিকায় এসএমপি’র সদরদপ্তর এর সভাকক্ষে, উপ-শহর, এফ ব্লক এ মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মুহাম্মদ শাদীদ, র‌্যাব ৯ এর প্রতিনিধি, পি.বি.আই সিলেটের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুারিস্ট পুলিশের প্রতিনিধি, রেলওয়ে থানা পুলিশের প্রতিনিধি সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এসএমপি’র সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা উপর গুরুত্ব আরোপ করেন এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যদের সর্বদা তৎপর থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশের সেবা সমূহ জনগণের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন এবং মানবিক কাজে সকলকে সহযোগীতা করার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত অপরাধ সভায় শ্রেষ্ঠ পুরষ্কার বিতরণ করেন শ্রেষ্ঠ থানার এসি হয়েছেন জনাব নির্মেলেন্দু চক্রবর্ওী ,সহকারী পুলিশ কমিশনার জালালাবাদ থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) জনাব নাজমুল হুদা খান, জালারাবাদ থানা ,শ্রেষ্ঠ পরোয়ানা তামিরকারী অফিসার এসআই(নিঃ)/ স্নেহাশীষ পৈত, দক্ষিন সুরমা থানা ও এএসআই (নিঃ)/মোঃসাজ্জাদুর রহমান, কোতোয়ালি মডেল থানা , শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী অফিসার এসআই (নিঃ)/ সারোয়ার হোসেন ভূঁইয়া,শাহপরান (রহঃ) থানা,শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট/নুরুল আফসার ভূঁইয়া,ট্রাফিক বিভাগ, শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার এস আই (নিঃ)/ সৌমেন দাস গোয়েন্দ বিভাগ এসএমপি সিলেট । প্রেস বিজ্ঞপ্তি