• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

মুমিনুলদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১
মুমিনুলদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে

বি৭১নি ডেস্ক ::

ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল তামিম বাহিনী। আর টেস্ট সিরিজে এই দলটিই মুমিনুলদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে।
সে লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করছেন ক্রেইগ ব্রাথওয়েটরা।
চট্টগ্রামে প্রথম টেস্টে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অধিনায়ক মুমিনুল ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
দুজনেই সেঞ্চুরি পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি (১১৫ রান) করেছেন মুমিনুল। অন্যদিকে সেঞ্চুরি ছাড়াও হাত ঘুরিয়ে ৮ উইকেট নিয়েছেন অফ-স্পিনার মিরাজ।
যে কারণে আইসিসির টেস্ট র‌ য়ে উন্নতি হয়েছে এ দুজনের। এদিকে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের র‌্যাংকিংয়ে উন্নতি এসেছে। যদিও সাগরিকায় মাত্র ৬ ওভার বল করেই কুঁচকির চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। তবে এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।
আইসিসি র‌্যাংকিং বলছে, চট্টগ্রাম টেস্টের পর ব্যাটিংয়ে চার ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন সাকিব। আট ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের ৩৩তম স্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। বোলারদের মধ্যে চার ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন মিরাজ। উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। এখন তিনি ব্যাংকিংয়ে ২২তম।
তবে অবনমম ঘটেছে তামিমের। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই খারাপ করে ৩৭ নম্বরে নেমে গেছে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।
বোলারদের র‌্যাংকিংয়ে অপরিবর্তিত রয়েছেন সাকিব। উমেশ যাদবের সঙ্গে যুগ্মভাবে ২২তম হয়েছেন। উন্নতি ঘটিয়ে ২৭তম হয়েছেন তাইজুল ইসলাম।
অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চার নম্বরে আছেন সাকিব।
তথ্যসূত্র: আইসিসি।