• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে পার্কিং করা ৬টি প্রাইভেট কারকে জরিমানা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২১
অবৈধভাবে পার্কিং করা ৬টি প্রাইভেট কারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ::
রং পার্কিংয়ের বিরুদ্ধে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে জিন্দাবাজার পয়েন্ট থেকে পূর্ব জিন্দাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করা ৬টি প্রাইভেট কারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বে থাকা সার্জেন্ট মোহাম্মদ আব্দুল কাইয়ূম।