বি৭১নি ডেস্ক ::
বলিউডের কাপুর পরিবারে ফের নেমেছে শোকের ছায়া। ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই অভিনেতা রাজীব কাপুর মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজীবের মৃত্যু হয়েছে।
রাম তেরি গঙ্গা মৈলি, এক জান হ্যায় হাম সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রাজীব। এর আগে, গত বছর বলিউড অভিনেতা ঋষি কাপুর ও ঋতু নন্দাকে হারায় কাপুর পরিবার।
রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও দেখ গেছে তাকে। ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রেমগ্রন্থ’ সিনেমাটি তিনি পরিচালনা করেছিলেন। রাজীব কাপুর অভিনীত অন্যান্য সিনেমাগুলো হলো- লাভার বয়, আসমান, নাগ নাগিন, মেরা সাথী, জবরদস্ত।