• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২১
সিলেটে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক ::
সিলেট নগরীর শাহপরাণস্থ নুরপুর এলাকায় কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে ওমর ফারুক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আর ওই কিশোরীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম ওমর ফারুক। সে শাহপরাণ থানার ইসলামপুর এলাকার মো. আরজু মিয়ার ছেলে। পেশায় পিকআপ গাড়ির চালক।

এ ঘটনায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।