• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

‌‘শিল্পী’ গড়তে পারে নতুন রেকর্ড

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২১
‌‘শিল্পী’ গড়তে পারে নতুন রেকর্ড

বি৭১নি ডেস্ক ::

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ‌‘শিল্পী’ রেকর্ড গড়ার পথে। মহিদুল মহিম পরিচালিত এই নাটকটি দেশের দ্রুততম কোটি ভিউয়ের সব রেকর্ড ভেঙে দিতে পারে। গড়তে পারে নতুন রেকর্ড।
এরই মধ্যে অন্তর্জালের সব শাখায় নাটকটি ভাইরাল হয়েছে। জনপ্রিয়তা পেয়েছে নাটকে ঠোঁট মেলানো নিশো ও মেহজাবীনের গান। বিশেষ করে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সঙ্গে দর্শকদের টিকটক ও ডাবসম্যাশ এখন শীর্ষ ভাইরাল গানগুলোর একটি।
গত ১৮ জানুয়ারি সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘শিল্পী’ নাটকটি উন্মুক্ত হয়। এটি ইউটিউবে অতিক্রম করেছে ৮০ লাখ ভিউয়ের ঘর! এর মধ্যে লাইক পড়েছে ৩ লাখেরও বেশি আর কমেন্ট পড়েছে ২০ হাজারের মতো। নাটকটির এমন গতিতে দারুণ উচ্ছ্বসিত নিশো, মেহজাবীন, নির্মাতা মহিম, প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুসহ সংশ্লিষ্ট সবাই।