• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে এলাকাবাসীর মত বিনিময় সভা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২১
গোলাপগঞ্জে মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে  এলাকাবাসীর মত বিনিময় সভা

 

গোলাপগঞ্জে মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে এলাকাবাসীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাত ৮টায় পশ্চিম রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় ভটর পাড়ায় রাজনৈতিক ব্যক্তিত বাবুল মিয়ার সভাপতিত্বে তরুণ সমাজসেবক দুলাল হোসেন রুপনের সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ: রহিম, মাস্টার হারুনুর রশিদ, শালিশী ব্যক্তিত্ব শাহ জামাল আহমদ, মানবাধিকার কর্মী আ: করিম পাখি, হাসনু মিয়া, কবির আহমদ, হেকিম মাস্টার, হিফজুর রহমান, মাহতাব আহমদ,ময়নুল ইসলাম, আ: রউফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি