• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি জাহাঙ্গীর খায়ের, সম্পাদক নবীন সোহেল

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২১
বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি জাহাঙ্গীর খায়ের, সম্পাদক নবীন সোহেল

 

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ২০২১-২০২৩ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। সমকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরকে সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার নবীন সোহেলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), সহ-সভাপতি কামাল হোসেন (যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ) কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য মাওলানা শিব্বির আহমদ (মাসিক আল-ফারুক), আশিক আলী (যুগান্তর), রোহেল উদ্দিন (গণকন্ঠ), শুকরান আহমদ রানা (সকালের সময়), বদরুল ইসলাম মহসিন (জৈন্তাবার্তা)। প্রেস বিজ্ঞপ্তি