• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বভার গ্রহণ

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২১
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নিবনির্বাচিত জনপ্রতিনিধিরা রবিবার দায়িত্বভার গ্রহণ করেছেন।
এ উপলক্ষ্যে দুপুরে পৌর মিলনায়তনে সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও পৌর সচিব সতিশ গোস্বামীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র আক্তারুজ্জামান আক্তার, কাউন্সিলর সুহেল আহমদ, সাফরোজ ইসলাম, কামাল হোসেন, নারী কাউন্সিলর বারজান বিবি, শিল্পী বেগম প্রমুখ। এরআগে পৌর পরিষদের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিধিদের ফুল দিয়ে বরণ করা হয়।
সভায় বক্তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জগন্নাথপুর পৌরসভার সার্বিক উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে আমরা কাজ করব। একটি আধুনিক পৌরসভা গঠণের লক্ষ্যে সবার মতামতের মাধ্যমে তাঁরা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।