• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমি ‘পাথর খেকো’ নয়, পাথর ব্যবসায়ী : পলাশ

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১
আমি ‘পাথর খেকো’ নয়, পাথর ব্যবসায়ী : পলাশ

নিজস্ব প্রতিবেদক ::
সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ বলেন,আমি পাথর খেকো নয় আমি পাথর ব্যবসায়ী।আমি সরকারকে লক্ষ লক্ষ টাকা টেস্ক দিয়ে ব্যবসা করি।

তিনি বলেন, আমার নামে কেন্দ্রে মিথ্যা এবং বানোয়াট অভিযোগ দেয়া হয়েছিলো। সর্বপুরী কেন্দ্রীয় আওয়ামী লীগ, সিলেট জেলা আওয়ামী লীগ ও লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগীতায় সকল ষড়যন্ত্রেরর জাল ছিন্ন করে আমি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন,আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।আমি এই দলের একজন কর্মী হয়ে আমৃত্যু থাকতে চাই।

শনিবার ৬ ফেব্রূয়ারী সিলেট জেলা পরিষদের হল রুমে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথমসভায় এসব কথা বলেন।

সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।