• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে কমেছে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা, বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১
সিলেটে কমেছে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা, বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন কমছে। কমছে মৃত্যুর সংখ্যা। তবে সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হওয়ার হার বেড়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৬ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২০৬ জন।
এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ২৭৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯৭ জন, হবিগঞ্জে ১৬০৭ জন এবং মৌলভীবাজারের ১৮২৩ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৯৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৪, হবিগঞ্জে ১ হাজার ৯৮৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৫ জন। এরমধ্যে সিলেট জেলার ২১১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
রোববার (৭ ফ্রেব্রুয়ারি) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।