• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১
হবিগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘরে ঢুকে জাকিয়া খাতুন (৬৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশের একাধিক টিম। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে বানিয়াচং সদরের চৌধুরীপাড়া (ঠাকুরপাড়া) মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া খাতুন মৃত হান্নান ঠাকুরের স্ত্রী।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, খুন হওয়া জাকিয়া খাতুনের ছেলে ওই সময় প্রয়োজনীয় কাজে বাজারে যান। এসময় জাকিয়া খাতুন ঘরে একা ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, কি কারণে তাকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।