• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে আফরোজ হত্যার রায় : একজনের ফাঁসির আদেশ

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২১
সিলেটে আফরোজ হত্যার রায় : একজনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের ওসমানীনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আফরোজ আলী হত্যা মামলায় মইন উদ্দিন মঞ্জু নামের এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন।
আসামী মইন উদ্দিন (মঞ্জু) সিলেটের ওসমানীনগর থানাধীন হুসন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।
সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, আফরোজ আলী হত্যার দায়ে আদালত ওই মামলার একমাত্র আসামী মইন উদ্দিন মঞ্জুকে ফাঁসির আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১১ মে ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলীকে সকাল সাড়ে ৮টার দিকে ডেকে নিয়ে যায়। কথা বলার এক পর্যায়ে মঞ্জু তার সাথে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমের ও পরে বুকে আঘাত করে হত্যা করে।