• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে সিলেট বিভাগে ১৫৮০১ জন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২১
করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে সিলেট বিভাগে ১৫৮০১ জন

নিজস্ব প্রতিবেদক ::
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৩ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬২ জন।
এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ২১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১ জন, হবিগঞ্জে ১৬০৬ জন এবং মৌলভীবাজারের ১৭৪৪ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩০, হবিগঞ্জে ১ হাজার ৯৭৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭২ জন। এরমধ্যে সিলেট জেলার ২০৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ১০০ জন। এরমধ্যে ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৩ হাজার ৬৭৫ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ হাজার ৭৫ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬০০ জন।