নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে ৪ চিকিৎসকসহ আরও ২৩ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। শুক্রবার (৬ নভেম্বর) সিলেটের দুই ল্যাবে পরীক্ষার পর এই ২৩ জন করোনা রোগী শনাক্ত হন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শুক্রবার বিশ্ববিদ্যায়টির ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৬ জন এবং সুনামগঞ্জ জেলায় ১ জন রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শুক্রবার সিলেট বিভাগের তিন জেলার ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী জানান, শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।