নিজস্ব প্রতিবেদক ::
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৩৫ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা ১২ হাজার ২২৪ জন।
এরমধ্যে সিলেট জেলার ৬ হাজার ৬৯৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৪৩ জন, হবিগঞ্জে ১৫১৯ জন এবং মৌলভীবাজারের ১৬৬৮ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। সব মিলিয়ে মারা গেছেন ২৩৩ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২১ জন।
সোমবার (২ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৩ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৭০৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৮, হবিগঞ্জে ১ হাজার ৮২৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৭৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৮২ জন। এরমধ্যে ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৯ হাজার ৯৬৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৭৮৪ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮৩ জন।