
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটির উদ্যোগে ২ সেপ্টেম্বর রোববার সকাল ১০ নগরীতে বর্ণাঢ্য র্যালিও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিম্বার্ক আশ্রম মির্জাঙ্গাল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিম্বার্ক আশ্রম প্রাঙ্গনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাধারন সম্পাদক সিলেট বিভাগ ডা: পান্না লাল ধর, সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় অর্থ সম্পাদক প্রদীপ দেব, কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য ও সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ সুমন ঘোষ, বিএসকেএস ময়মনসিংহ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবদাস সাহা, সিলেট জেলা সদস্য সতেন্দ্র মল্লিক, সিলেট জেলা সদস্য ডা: প্রদীপ চন্দ্র নাথ, সিলেট বিভাগীয় অফিস সহকারী ঝুমকী দেব, গোলাপগঞ্জ থানার আহ্বায়ক কীর্তনীয়া শ্রীসিটন রুদ্র পাল, যুগ্ম আহ্বায়ক পীযুষ দেব ও সঞ্জিত দেব, বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক রিপন দেবনাথ, বিয়ানীবাজার থানা আহ্বায়ক রিপন দেব, শাহপরান থানা আহ্বায়ক কৌশিক দেবনাথ, সদস্য সচিব প্রহল্লাদ চন্দ্র দেবনাথ, কানাইঘাট প্রতিনিধি মিলু দেব প্রমুখ।