• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর মা আর নেই

bijoy71news
প্রকাশিত জুন ৩, ২০২০

দৈনিক সমাকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার, সান গ্রুপের পরিচালক ও বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু ও সুপ্রিম কোর্টের আইনজীবী হুসেইন আহমদ শিপনের মা আফতাবুন্নেছা খানম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (৩ জুন) সন্ধ্যায় জেল রোডস্থ অনাবিল ১৭৮ নম্বর নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ জুহর হজরত শাহজালাল দরগাহ জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও মরহুমার মাগফেরাত কামনা করে দুআ চেয়েছেন ফয়সল আহমদ বাবলু। বিজ্ঞপ্তি।