• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতি : অ্যাড. আব্বাস

bijoy71news
প্রকাশিত মে ২৭, ২০২০

মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। করোনাকালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করতে গিয়ে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
আমাদের পাঠকদের জন্য তাঁর স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।
তিনি লিখেছেন-মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতি–এতে যতোই বাঁধা বিপত্তি আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে এগিয়ে আসতে হয় মানুষের বিপদে–অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়।
এই করোনা ভাইরাসের মহামারিতে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান জীবনের মায়া তুচ্ছ করে আমাদেরকে নিয়ে মানুষের পাশে দাড়িয়েছিলেন- ১লা এপ্রিল ২০২০ থেকে শুরু হওয়া অসম্ভব বিপদজনক এই পথচলা অব্যাহত ছিল ২২ মে ২০২০ পর্যন্ত।

এডভোকেট নাসির উদ্দিন খান সম্পূর্ণ সরকারি সাহায্য ব্যতিত তার ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি দলীয় নেতা কর্মী, দেশে বিদেশে থাকা আমাদের রাজনৈতিক সহকর্মী এবং সমাজের বিভিন্ন মানুষ কে উদ্বুদ্ধ করে এই সাহায্য মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কখনো প্রকাশ্যে কখনো নাম পরিচয় গোপন করে সবার অগোচরে মানুষের পাশে দাড়িয়েছেন।
এই কর্মতৎপরতার ব্যাপ্তি বিশাল এলাকাজুড়ে – সিলেট মহানগরী সহ সিলেট জেলার ১৩টি উপজেলায় এডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে ছিল আমাদের নিরন্তর পথচলা। পরিবার, আত্নীয়-স্বজন,বন্ধু-বান্ধবের শত বাঁধা ও অনুরোধ আমাদেরকে আটকাতে পারেনি। মানুষের কল্যাণের ব্রত নিয়ে এডভোকেট নাসির উদ্দিন খানের রাজনীতি – ইনশাআল্লাহ পবিত্র ঈদ উল ফিতরের জন্য সাময়িক বিরতির পর আমরা আমাদের কার্যক্রম শুরু করব।
আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা ভালো আছি–আপনারা সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ পাক আমাদের কে এভাবে ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন- ঈদ মোবারক। বিজ্ঞপ্তি।