• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট নগরীতে যুবক খুন

bijoy71news
প্রকাশিত মে ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক ::

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় আমির হোসেন (২৫) নামক এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে দুর্বত্তরা ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুবিদ বাজারস্থ পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে নিহত আমির হোসেন জালালাবাদ থানাধীন তেমুখি ইনাতাবাদ এলাকার সুলতান আহমদের ছেলে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, বাইসাইকেলযোগে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন আমির হোসেন। তখন কয়েকজন যুবক তাকে পথরোধ করে তার বাম পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব-শত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে জানিয়ে জেদান বলেন, নিহত যুবকের মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। ফলে এটি ছিনতাইর উদ্দেশ্যে হামলা নয় বলে ধারণা করা যাচ্ছে।

তিনি বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।