• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

করোনায় আক্রান্ত নন কাউন্সিলর রেজওয়ান

bijoy71news
প্রকাশিত মে ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক ::
সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের টানা তিনবারের কাউন্সিলর রেজওয়ান আহমদ করোনা ভাইরাসে আক্রান্ত নন। কাউন্সিলর রেজওয়ান আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন গুজব ছড়ান হয়েছে বলে দাবি তাঁর পরিবারের। পরিবার সূত্র জানায়, গত নির্বাচন থেকে শুরু করে সম্প্রতি ত্রাণ বিতরণ নিয়ে নানা গুজব ও অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে একটি মহল। একের পর এক মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে।
অবশেষে রেজওয়ান আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন এমন গুজব ছড়িয়েছে অপপ্রচারকারীরা। অথচ তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
জানা যায়, ঈদের দিন থেকে পুরো ওয়ার্ডে গুজব রটে কাউন্সিলর রেজওয়ান আহমদ করোনায় আক্রান্ত। একটি চক্র এলাকায় ভীতি ছড়াতে এ কাজটি করে। তবে রেজওয়ান আহমদের সাথে কথা বলে জানা গেছে তিনি সম্পূর্ণ সুস্থ।
রেজওয়ান জানান, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর পিএস মুহিবুল ইসলাম ইমন করোনায় আক্রান্ত হয়েছেন। যেহেতুু আমিসহ অনেক কাউন্সিলরকে বিভিন্ন কাজের জন্য তার কাছাকাছি হতে হয়েছিল, তাই মেয়র তাদেরকে করোনা টেস্ট করানোর পরামর্শ দেন। তাই আমি ঈদের আগের দিন নমুনা পরীক্ষায় দেন। সোমবার রিপোর্ট আসলে দেখা যায়-তা নেগেটিভ। তিনি বলেন, তার মধ্যে অসুস্থতার কোনো ধরনের লক্ষণ নেই, মেয়রের নির্দেশে টেস্ট করিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনে পরাজিত একটি মহল সবসময় তাঁর বিরুদ্ধে গুজব ছড়িয়ে বেড়ায়। তিনি ওয়ার্ডবাসীকে অনুরোধ জানাবো গুজবে কান না দিতে। তিনি সুস্থ আছেন।