• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এমন ঈদ কাটেনি আর : সাইফুদ্দিন খালেদ

bijoy71news
প্রকাশিত মে ২৫, ২০২০

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, জকিগঞ্জ-কানাইঘাট উপজেলাবাসী, সিলেটের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস নামক মহামারির সময়ে এবারের ঈদেরমতো মুসলিম উম্মার আর কোনো ঈদ কাটেনি। কারণ আমরা মানুষ হয়ে আজ মানুষ থেকে দূরে থাকতে হচ্ছে-শুধু বেঁচে থাকার জন্য। আজ যে পরিস্থিতির মধ্যে আমরা ঈদের আনন্দ অতিবাহিত করছি, আমরা অতীতে এমন ঈদ দেখিনি। দেশ এবং প্রবাসে আমাদের স্বজন-প্রিয়জনেরা আজ করোনা ভাইরাসে আক্রান্ত। তাই চাইলেই ঈদের আনন্দ অন্য বছরেরমতো পালন করতে পারিনি। তাই মর্মাহত হৃদয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনিই নিারাপদ রাখতে পারেন আপনার পরিবারকে। বিজ্ঞপ্তি