• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যু্বনেতা সাব্বিরের ঈদ শুভেচ্ছা…

bijoy71news
প্রকাশিত মে ২৪, ২০২০

সিলেট নগরবাসীসহ ও দেশে-বিদেশে অবস্থানরত সর্বস্থরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগ নেতা, সাবেক ছাত্রনেতা, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য সৈয়দ নাহিদ রহমান সাব্বির ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নিচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দেয় ঈদ-উল-ফিতরের উৎসব। মহামারী করোনায় এবার একটি ব্যতিক্রমী ঈদ পালন করতে যাচ্ছে পুরো বিশ্ব। যা অতীতে ঘটেনি। এমন ঈদ কেউই কামনা করেননি। তাই আসুন সামাজিক দূরত্ব মেনে আমরা পবিত্র ঈদের খুশি ভাগাভাগি করে নেই। পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দপূর্ণ হোক। ঈদ মোবারক। (বিজ্ঞপ্তি)