• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সৈয়দানীবাগে খাদ্য উপহার নিয়ে সেলিনা মোমেন

bijoy71news
প্রকাশিত মে ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক ::
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-মানবিক এ বাণী এখন বাংলার মানুষই প্রানবন্ত করেছে। বিশেষ করে সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, বিত্তবানসহ সকলেই এখন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। করোনার এই কঠিন সময়ে সাধারণ মানুষ যখন ঘরবন্দি তখন মানবতাবাদিরাই খাবর নিচ্ছেন এসব অসহায়দের। তারই ধারাবাহিকতায় মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীর নিম্ন আয়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ২টায় ২৪ নম্বর ওয়ার্ডের সৈয়দানীবাগ এলাকায় যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ নাহিদ রহমান সাব্বিরের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট-১ আসনের এমপিও পররাষ্ট্রন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন।
ড. একে আবদুল মোমেনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণকালে সেলিনা মোমেন বলেন, দেশের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলমতনির্বিশেষে অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। দেশের এই কঠিন সময়ে দেশের সকল মানুষ ভেদাভেদ ভুলে এগিয়ে আসছেন। এরই অংশ হিসেবে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে। তাই আসুন দেশের এই সংকটময় সময়ে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। তিনি বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক প্যানেল মেয়র মো. শাহজাহান আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী হেলেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সহসভাপতি আবুল খায়ের মাস্টারসহ সভাপতি নুর ইসলাম, সহসাধারণ সম্পাদক ফটিক মিয়া, সাংগঠনিক সম্পাদকের এনাম আহমদ, সাংগঠনিক সম্পাদক দিনার হোসেন দিলু, লুৎফুর মোল্লা, জুয়েল আহমদ, আবুল আহমদ, সৈয়দ আফজাল হোসেন, মোহাম্মদ তারেক আহমদ, সুয়েব আহমদ, শেখ শাকিল, সাজ্জাদ আহমদ, আফজল হোসেন শাহান, আব্দুল্লাহ আল মামুন, আমির হামজা ওমর, সাজু আহমদ, আব্দুল্লাহ, তাহমিদ আাহমদ, রকি প্রমুখ।
২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ বলেন, কঠিন এই সময়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের এ উপহার ২৪ নম্বর ওয়ার্ডের মানুষকে ব্যাপক সহায়তা দিয়েছে। তিনি বলেন, মানুষ হিসেবে আমরা অসহায়দের পাশে দাঁড়ালে আমরা এই কঠিন মুহূর্ত কাটিয়ে ওঠা সম্ভব। তিনি ড. মোমেনের সহধর্মিনী সেলিনা মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদকেও ধন্যবাদ জানান।
যুবলীগ নেতা সৈয়দ নাহিদ রহমান সাব্বির বলেন, ‘আমার বাড়ি থেকে এ খাদ্যউপহার গুলো বিতরণ করেন অতিথিরা। আমি আশাবাদী, ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে আজকের মতো সবাইকে পাশে পাব। তিনি বলেন, আমরা বিশেষভাবে কৃতজ্ঞ মোমেন ফাউন্ডেশনের কাছে।’