স্টাফ রিপোর্টার ::
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদ্যসাবেক যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামালের মা আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০২ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার সকাল সাড়ে ৫টায় যুক্তরাজ্যে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নজরুল ইসলাম কামাল নিজেই মায়ের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি মায়ের সেবার জন্য দেশের মায়া ছেড়ে দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে অবস্থানরত আছেন।
এদিকে, কামালের মায়ের মৃত্যুতে দেশ এবং যুক্তরাজ্যে তাঁর স্বজনেরা শোকে কাতর।
নাহিদের শোক : নজরুল ইসলাম কামালের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মিসবাহ, নাদেল, কামরান ও আসাদের শোক : আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও মহানগরের সাবেক সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ পৃথক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জেলা ও মহানগর আওয়ামী লীগের শোক : নজরুল ইসলাম কামালের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগয়েরাত কামনা করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, জেলার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এক শোকবার্তায় বলেন, পবিত্র রমজান মাসে এই মহীয়সী নারীর মৃত্যু হয়েছে। মহান আল্লাহতালা তাঁকে জান্নাতবাসী করুন।
হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্যদের শোক : যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব নজরুল ইসলাম কামালের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
এছাড়া নজরুল ইসলাম কামালের মায়ের মৃত্যুতে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারও শোক প্রকাশ করেছেন।
পৃথক এক শোক বার্তায় মহানগর যুবলীগের সাবেক সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরেক শোকবার্তায় দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাহের আহমদ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, নজরুল ইসলাম কামাল আমার রাজনৈতিক অভিভাবক। তাঁর মা আমার মায়ের মতো। তিনি বলেন, এ শোক সইবার নয়।