‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-স্লোগান ধারন করে মহান মে দিবসের প্রথম প্রহরে কর্মহীন হোটেল শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে মহানগরের মোগলাবাজার থানাপুলিশ।
করোনা ভাইরাসের এ সংকটসময় সময়ে দীর্ঘ এক মাসের উপরে হোটেল শ্রমিকরা কর্মহীন। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তাই মহান মে দিবেসের প্রথম প্রহর রাত ১২টা ১০ মিনিটে মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, বিপিএময়ের প্রেরণায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, পলাশ রঞ্জন দে ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন এবং থানার অন্যান্য পুলিশ মানবিক সহায়তা নিয়ে ১৭ জন হোটেল শ্রমিক পরিবারের পাশে দাঁড়ায় গভীর রাতে। প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি ডাল এবং ১টি সাবান উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তপন মিত্র, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. আলী হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল হক শিপু, ব্যবসায়ী মুহিব রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি