• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

তিনদিনে ৩৬০ জনকে ইফতারবক্স দিলো যুক্তরাজ্যের বেষ্ট চয়েস

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক
বেষ্ট চয়েস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউকে। মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবামূলক কাজ করছে এ সংগঠনটি। বিশেষ করে করোনা ভাইরাসে থাবায় পুরো বিশ্ব যখন জর্জরিত, সাধারণ মানুষ যখন অসহায়; কঠিন এ সময় সংগঠনটি দেশের মানুষের জন্য কাজ করছে।
সিলেট মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবাসী কমিউনিটি নেতা এমদাদুর রহমান ফরহাদ এ সংগঠনের যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা এবং দেশের প্রতিষ্ঠাতা হচ্ছেন ফরহাদ খান সুমন। এই দুজনের হাত ধরে ফান্ডেশনের কাজ চলছে দ্রুত গতিতে। তারা ইতোমধ্যে একহাজার অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন। মধ্যবিত্ত প্রায় শতাধিক পরিবারকে গোপনে অর্থ ও খাদ্যসহায়তা দিয়েছেন। উন্মুক্তভাবে প্রতিদিন ১২০ জনের হাতে তুলে দিচ্ছেন ইফতারবক্স। নগরীর শাহী ঈদগাহে প্রতিদিন ৪টা থেকে এ ইফতার বিতরণ করা হয়। এখন পর্যন্ত তিনদিনে ৩শ ৬০ জনের হাতে উপহারের ইফতারবক্স তুলে দেয়া হয়েছে। এ কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
ফাউন্ডেশনের যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা, সিলেট মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবাসী কমিউনিটি নেতা এমদাদুর রহমান ফরহাদ বলেন, মানুষ মানুষের জন্য। আমরা এ ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চাই। করোনা শেষে সুন্দর পৃথিবীতে এ সংগঠন মানুষের হয়েই কাজ করে যাবে। যারা আমাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা ফরহাদ খান সুমন বলেন, ‘এরআগে প্রায় হাজার খানেক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে না আসার আগ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, ইতোমধ্যে শতাধিত মধ্যবিত্তের পাশে আমরা দাঁড়িয়েছি। এখন পুরো রমজান মাস প্রতিদিন ১২০ জনকে ইফতারবক্স উপহার দেয়া হচ্ছে। সফলভাবে তৃতীয় দিনের কার্যক্রম শেষ করেছি আমরা। মানুষের পাশে থেকেই কাজ করার প্রতিজ্ঞা আমাদের।’