• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আসাদ উদ্দিনের কাছ থেকে পিপিই গ্রহণ করলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২০

দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও এককালের তুখোড় ছাত্রনেতা আসাদ উদ্দিন আহমদ। রোববার দুপুরে তাঁর কাছ থেকে পিপিইগুলো গ্রহণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান ও যুগ্মসাধারণ সম্পাদক নুরুল হক শিপু।
আসাদ উদ্দিনের বড়ভাই সিলেট সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের ছেলে যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য তামিম আহমদ দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সুরক্ষার জন্য ৯টি পিপিই উপহার দেন।
তামিম আহমদ বলেন, নগরীর বৃহত্ত একটি অংশ হচ্ছে দক্ষিণ সুরমা। আর দক্ষিণ সুরমার সাংবাদিকরা বিভিন্ন স্থানীয় দৈনিক, জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের পিপিইর প্রয়োজন জেনে আমি আমার সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। পিপিইগুলো তাদের সুরক্ষিত রাখতে সহায়ক হবে বলে আমি মনে করি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, সাংবাদিকরা বিভিন্নভাবে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, আমি মনে করি সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি। তাই তাদের সুরক্ষার প্রয়োজন আছে।
দক্ষিণ সুরসা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক বলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের পাশে দাঁড়ানোয় আওয়ামী লীগ পরিবারের এসব সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিজ্ঞপ্তি